সেপ্টেম্বরে রাজপথে নামার ঘোষণা বিএনপির
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
আগামী পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে বিভিন্ন কর্মসূচিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন থেক রাজধানীতে র্যালি, সারা দেশের বিভিন্ন কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখা ঘোষণা দেয় দলটি। গতকাল শনিবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, আগস্ট মাসে ক্ষমতাসীনরা কোনো কর্মসূচি পালন করতে দেয় না। তাই আমরা আগামী মাস থেকে রাজপথের কর্মসূচি অব্যাহত রাখবো। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
কমেন্ট বক্স