বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০১৯ ইং
গাংনীতে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের মাঠ থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে করমদী-ভরাট গ্রামের মাঠে জঙ্গলের মধ্যে থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) হাবিব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবিব ফোর্স নিয়ে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালালে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে সেই বস্তা থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, উদ্ধার হওয়া ফেনসিডিলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে ও মামলা প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন