বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ আটক ২

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০১৯ ইং
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ আটক ২
ঝিনাইদহ অফিস: ভাবির ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে এক যুবককে অপহরণের দায়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার আব্দুর রহমানের ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি খালিদুর রহমান খালিদ ও সদর উপজেলার ভগবাননগর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম আহম্মেদকে আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, তিন বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টসে চাকরি করার সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেনের। চার মাস আগে আলীম তাঁর ভাবির ছবি ব্যবহার করে ফেসবুকে একটি আইডি খুলে মেয়ে সেজে তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করেন। গত বুধবার আশরাফুলকে দেখা করতে বলেন আলীম। আশরাফুল ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে এলে ১০-১২ জন যুবক তাঁকে তুলে নিয়ে যান। এরপর থেকেই মোবাইলের মাধ্যমে আশরাফুলের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই যুবকেরা। অপহরণকারীদের ফোন পাওয়ার পর পরিবারের লোকজন খাগড়াছড়ির রামগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণকারীরা আশরাফুলকে হত্যার হুমকি দিলে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ওই যুবকদের ৬৮ হাজার টাকা দেন। বিষয়টি ঝিনাইদহ র‌্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে গতকাল ভোরে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করে র‌্যাব। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সহসভাপতি খালিদুর রহমান ও শামীম আহম্মেদকে। গতকাল শুক্রবার দুপুরে অপহৃত আশরাফুলকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি খালিদুর রহমান খালিদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দোষী প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান