দামুড়হুদায় যুবকের পথ রোধ করে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৭-০৮-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় দুর্বৃত্তদের কোপে আলমগীর হোসেন (২৩) নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার নতিপোতা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দামুড়হুদা মহেশ্বরপুর নামক স্থানে একদল যুবক মোটরসাইকেলের গতি রোধ করে আলমগীর হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
জানা যায়, গতকাল রাত আটটার দিকে দুই বন্ধুর সঙ্গে নতিপোতা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় দামুড়হুদা মহেশ্বরপুর মাঠের মধ্যে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে দুই বন্ধু পালিয়ে গেলেও অস্ত্রের কোপে গুরুতর জখম হন আলমগীর হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াছমিন আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কে বা কারা আলমগীর হোসেনকে কুপিয়ে আহত করেছে, সে ব্যাপারে আলমগীর হোসেন কিছুই বলতে পারেননি।
কমেন্ট বক্স