বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যা

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০১৯ ইং
কালীগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা খাতুন মিম (১৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচুবাগান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধু ওই গ্রামের দিনমজুর ইদ্রিস আলীর মেয়ে। দুই মাস আগে মিমের পারিবারিকভাবে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের হাশেম আলীর ছেলে এখলাস উদ্দিনের সঙ্গে বিয়ে হয়। প্রেম করে বিয়ে করায় ছেলের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় মিম কাষ্টভাঙ্গা গ্রামে বাবার বাড়িতেই থাকত। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, গত বৃহস্পতিবার জামাই এখলাস উদ্দিন শ্বশুরবাড়িতে এসে বলেন, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে যাবেন। বিকেলে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এক দিন পর গতকাল শুক্রবার দুপুরে কাষ্টভাঙ্গা গ্রামের মাঠের মধ্যে একটি লিচুবাগানে গৃহবধূ মিমের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। মিমের স্বামী এখলাস এ হত্যাকা- ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান