গড়াইটুপিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১৭-০৮-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গড়াইটুপি গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে চার শ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। আজ ওই আসামিকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে সদর উপজেলার গড়াইটুপি গ্রামের আব্দুর রশিদ নামের এক মাদক কারবারি গাঁজাসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকার মৃত সাহেব আলীর ছেলে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় চার শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আজ ওই আসামিকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স