বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল আজহা

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০১৯ ইং
সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল আজহা
সমীকরণ প্রতিবেদন: আজ ২১ আগস্ট সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। এ ছাড়াও ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। আজ রোববার মুজদালিফায় ফজরের নামাজ আদায় শেষে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরবেন হাজিগণ। মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি শেষে মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় 'সাঈ' শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন। গতকাল শনিবার লাখো ধর্মপ্রাণ মুসল্লি তাঁবুর নগরী মিনা থেকে ফজরের নামাজ আদায় করেই আরাফাতের উদ্দেশে রওনা হন। মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আরাফাত ময়দান ও এর আশপাশের এলাকা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা আরাফাতের ময়দান। গতকাল হজের দিন নিয়ম অনুযায়ী সারাক্ষণ আরাফাতে অবস্থান করেন হাজিরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমবেত ধর্মপ্রাণ মুসল্লি সেখানেই কোরআন পাঠ, নামাজ ও দোয়া করেন। আরাফাত ময়দানে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ মসজিদে নামিরাহতে খুতবা দেন মসজিদে নববীর ইমাম ও খতিব বিচারপতি শেখ হুসেইন বিন আবদুল আজিজ। উল্লেখ্য, আগামীকাল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় উপার্জনের শেষ সম্বল পাখিভ্যান চুরি