বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগী শনাক্ত

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শাফায়েত হোসেন (৪২) নামের আরও এক ডেঙ্গু রোগী শনাক্ত করেছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে জ্বর নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ডেঙ্গু জোনে ভর্তি রাখেন। শাফায়েত হোসেন ঝিনাইদহের মহেশপুরের হাইদার আলী মিয়ার ছেলে। জানা যায়, ঢাকা মিরপুরে ব্যক্তিগত একটি কাজে গিয়েছিলেন তিনি। এর সাত দিন পর গত শুক্রবার জ্বর নিয়ে চুয়াডাঙ্গা হাতিকাটায় ভাড়া বাড়িতে ফেরেন শাফায়েত। জ্বরের ওষুধ সেবন করেও জ্বর না কমায় গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপতালে এলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাফায়েতকে হাসপাতালের ডেঙ্গু জোনে ভর্তি রাখেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় উপার্জনের শেষ সম্বল পাখিভ্যান চুরি