বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে শিশু ধর্ষণচেষ্টার দায়ে কিশোর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০১৯ ইং
কোটচাঁদপুরে শিশু ধর্ষণচেষ্টার দায়ে কিশোর গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মেরাজ মিয়া (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেরাজ মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের তাজুল ইসলাম তাজুর ছেলে। গতকাল বুধবার দুপুরে মেরাজকে গ্রেপ্তারের পর পুলিশ ঝিনাইদহের একটি বিচারিক আদালতে তাকে সোপর্দ করে। কোটচাঁদপুরের সাফদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নীরব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত সোমবার শিশুটি বাড়ির পাশের বাগানে খেলছিল। এ সময় মেরাজ মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মেরাজ পালিয়ে যায়। কিশোর মেরাজ ঘাগা তালসার গ্রামে দুলাভাইয়ের বাড়িতে থেকে একটি হোটেলে কাজ করত। ঘটনার দুই দিন পর শিশুটির পিতা খলিলুর রহমান থানায় অভিযোগ করলে গতকাল পুলিশ মেরাজ মিয়াকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় উপার্জনের শেষ সম্বল পাখিভ্যান চুরি