বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জাল টাকাসহ প্রতারক তুহিন আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০১৯ ইং
আলমডাঙ্গায় জাল টাকাসহ প্রতারক তুহিন আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জাল টাকা বিকাশ করতে এসে তুহিন (২৮) নামের এক প্রতারক আটক হয়েছেন। গতকাল বুধবার বিকেলে শহরের আলিফ উদ্দিন রোডের এক দোকানে তিনি এ জাল টাকা বিকাশ করতে যান। টাকা দেখে দোকানির সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে ওই প্রতারককে আটক করে। আটক তুহিন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীর ইউসুফ আলীর ছেলে। জানা গেছে, আলমডাঙ্গার আলিফ উদ্দিন রোডের রাকিব স্টোরে বিকেলের দিকে তুহিন বিকাশ করতে যান। দোকান মালিকের হাতে তিনি সাড়ে চার হাজার টাকার জাল নোট বিকাশ করতে দিলে টাকা দেখে দোকান মালিকের সন্দেহ হয়। দোকান মালিক পুলিশকে সংবাদ দিলে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারক তুহিনকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নামে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় উপার্জনের শেষ সম্বল পাখিভ্যান চুরি