মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাবনায় বজ্রপাতে নিহত ৫

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০১৯ ইং
পাবনায় বজ্রপাতে নিহত ৫
সমীকরণ প্রতিবেদন: পাবনার বেড়ায় পৃথক দুই বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন স্কুল ছাত্রী রয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার আগবাকশোয়া গ্রামের মান্নান প্রামানিক (৫৮), সালাম প্রামানিক (৫০), আনসার সেখ (৬০), ৭ম শ্রেণির ছাত্রী নাছিমা খাতুন (১২) ও শামীম আহম্মেদ (৩২)। আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, বাড়ির পাশে চরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয় উপজেলার আমিনপুর থানার চর বুড়ামারা গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী নাছিমা খাতুন (১২)। নাছিমা ওই গ্রামের শমসের প্রামাণিকের মেয়ে। এছাড়াও জেলার ভাঙ্গুড়ায় বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হন। শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হারান সরদারের ছেলে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।


কমেন্ট বক্স