মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০১৯ ইং
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, কৃষিবিষয়ক সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, শিল্পবিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী কাকলি, নাবিলা রুখছানা ছন্দা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুল হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। সভা থেকে ২৩ জুন প্রতিষ্ঠাবর্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৬টা ১৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৯টায় বর্ণাঢ্য র‌্যালি ও সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে কেক কাটা।


কমেন্ট বক্স