মেহেরপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
- আপলোড তারিখঃ
১৮-০৫-২০১৯
ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে রাজনগরে ছেউড়িয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিল (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তানজিল ছেউড়িয়া নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে তানজিলকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। স্থানীয়রা প্রায় ২ ঘন্টা খোঁজাখুজি করার পর দুপুর ২টার দিকে ছেউড়িয়া নদী থেকে তানজিলের মরদেহ উদ্ধার করে। মৃত তানজিল রাজনগর গ্রামের শেখপাড়ার ছমিদুলের ছেলে। সে স্থানীয় স্কুলের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
কমেন্ট বক্স