মেহেরপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-05-18 ইং
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে রাজনগরে ছেউড়িয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিল (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তানজিল ছেউড়িয়া নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে তানজিলকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। স্থানীয়রা প্রায় ২ ঘন্টা খোঁজাখুজি করার পর দুপুর ২টার দিকে ছেউড়িয়া নদী থেকে তানজিলের মরদেহ উদ্ধার করে। মৃত তানজিল রাজনগর গ্রামের শেখপাড়ার ছমিদুলের ছেলে। সে স্থানীয় স্কুলের ২য় শ্রেণীর ছাত্র ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)