চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক-৩
- আপলোড তারিখঃ
১৪-০৪-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপিনাথপুর থেকে গাঁজা সেবনের সরঞ্জাম ও ৬০গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিলো। আটককৃতরা হল- জহুরুল ইসলাম (২১), আজিজুল (৪০) ও রঞ্জু (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই বিএম হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেরার গোপিনাথপুরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে গোপিনাথপুরের আহসানের ছেলে জহুরুল ইসলাম, মাহাতাবের ছেলে আজিজুল ও হাবিবুরের ছেলে রঞ্জুকে আটক করেন। এসময় আটককৃতদের শরীর তল্লাশি করে গাঁজা সেবনের সারঞ্জম ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিলো।
কমেন্ট বক্স