চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক-৩

আপলোড তারিখঃ 2019-04-14 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক-৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপিনাথপুর থেকে গাঁজা সেবনের সরঞ্জাম ও ৬০গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিলো। আটককৃতরা হল- জহুরুল ইসলাম (২১), আজিজুল (৪০) ও রঞ্জু (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই বিএম হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেরার গোপিনাথপুরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে গোপিনাথপুরের আহসানের ছেলে জহুরুল ইসলাম, মাহাতাবের ছেলে আজিজুল ও হাবিবুরের ছেলে রঞ্জুকে আটক করেন। এসময় আটককৃতদের শরীর তল্লাশি করে গাঁজা সেবনের সারঞ্জম ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)