যুবলীগ নেতা ফয়সালের বিরুদ্ধে মাদক মামলা
- আপলোড তারিখঃ
১০-০৪-২০১৯
ইং
জীবননগর ফেনিসিডিল উদ্ধারের ঘটনায় আটক যুবককে জেলহাজতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ একজন যুবকের আটকের ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও এ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত জীবননগর পৌর যুবলীগের সহসভাপতি ফয়সাল ইকবালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সম্প্রতি গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌর শহরের ভাই ভাই মার্কেটের মালিক জীবননগর পৌর যুবলীগের সহসভাপতি ফয়সাল ইকবালের নিজস্ব অফিস কক্ষে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও নগদ ৩০ হাজার টাকা এবং তার দোকানের কর্মচারী শুকুর আলীকে (২৪) আটক করে। আটককৃত মালামালসহ শুকুর আলীকে গতকাল মঙ্গলবার জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটককৃত আসামী ও মালামাল জীবননগর থানায় দেওয়া হয়েছে এবং আটককৃত আসামী শুকুর আলী ও ফয়সালকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া মামলার বিষয় নিশ্চিত করেন এবং আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
কমেন্ট বক্স