যুবলীগ নেতা ফয়সালের বিরুদ্ধে মাদক মামলা

আপলোড তারিখঃ 2019-04-10 ইং
যুবলীগ নেতা ফয়সালের বিরুদ্ধে মাদক মামলা ছবির ক্যাপশন:
জীবননগর ফেনিসিডিল উদ্ধারের ঘটনায় আটক যুবককে জেলহাজতে প্রেরণ নিজস্ব প্রতিবেদক: জীবননগরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ একজন যুবকের আটকের ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও এ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত জীবননগর পৌর যুবলীগের সহসভাপতি ফয়সাল ইকবালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সম্প্রতি গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌর শহরের ভাই ভাই মার্কেটের মালিক জীবননগর পৌর যুবলীগের সহসভাপতি ফয়সাল ইকবালের নিজস্ব অফিস কক্ষে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও নগদ ৩০ হাজার টাকা এবং তার দোকানের কর্মচারী শুকুর আলীকে (২৪) আটক করে। আটককৃত মালামালসহ শুকুর আলীকে গতকাল মঙ্গলবার জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটককৃত আসামী ও মালামাল জীবননগর থানায় দেওয়া হয়েছে এবং আটককৃত আসামী শুকুর আলী ও ফয়সালকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া মামলার বিষয় নিশ্চিত করেন এবং আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)