লাশ হয়ে ফিরলেন আলমডাঙ্গার টাইলস মিস্ত্রি
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
চট্টগ্রাম থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের টাইলস মিস্ত্রি আক্তার আলী (৪০)। গত পরশু বৃহস্পতিবার কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মৃত মফে ফরায়েজীর ছেলে আক্তার আলী ফরায়েজী (৪০) দীর্ঘদিন ধরে টাইলস মিস্ত্রি হিসেবে চট্টগ্রামে অবস্থান করতেন। গত কয়েক বছর ধরে তিনি টাইলস স্থাপনের ঠিকাদার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গতকাল শুক্রবার ভোরে ২ পুত্রের জনক আক্তার আলী লাশ বাড়িতে এসে পৌঁছে। জানাযা শেষে বাদ জুম্মা গ্রামের গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
কমেন্ট বক্স