লাশ হয়ে ফিরলেন আলমডাঙ্গার টাইলস মিস্ত্রি

আপলোড তারিখঃ 2019-04-06 ইং
লাশ হয়ে ফিরলেন আলমডাঙ্গার টাইলস মিস্ত্রি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চট্টগ্রাম থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের টাইলস মিস্ত্রি আক্তার আলী (৪০)। গত পরশু বৃহস্পতিবার কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মৃত মফে ফরায়েজীর ছেলে আক্তার আলী ফরায়েজী (৪০) দীর্ঘদিন ধরে টাইলস মিস্ত্রি হিসেবে চট্টগ্রামে অবস্থান করতেন। গত কয়েক বছর ধরে তিনি টাইলস স্থাপনের ঠিকাদার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গতকাল শুক্রবার ভোরে ২ পুত্রের জনক আক্তার আলী লাশ বাড়িতে এসে পৌঁছে। জানাযা শেষে বাদ জুম্মা গ্রামের গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)