দর্শনায় পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা দক্ষিণচাঁদপুরের মাছবাজারের পিছনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, ইন্সপেক্টর আব্দুল্লাহ আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আড়াইটার দিকে উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের স্টেশন সংলগ্ন মাছবাজারের পিছনে। এ সময় বাঁশ বাগানের ভিতর থেকে ৩ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করলেও কোন আসামীকে আটক করতে পারেনি।
কমেন্ট বক্স