দর্শনায় পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
দর্শনায় পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুরের মাছবাজারের পিছনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, ইন্সপেক্টর আব্দুল্লাহ আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আড়াইটার দিকে উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের স্টেশন সংলগ্ন মাছবাজারের পিছনে। এ সময় বাঁশ বাগানের ভিতর থেকে ৩ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করলেও কোন আসামীকে আটক করতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)