সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আদালত বর্জন সাময়িক স্থগিত

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৯ ইং
মেহেরপুরে আদালত বর্জন সাময়িক স্থগিত
মেহেরপুর অফিস: আগামী ১৭ মার্চ প্রধান বিচারপতি মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি আগামী ৩১ মার্চ পর্যন্ত তাদের চলমান জজ আদালত বর্জন সাময়িক স্থগিত করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির এক জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সালেহ নাসিম, সাবেক সভাপতি এ্যাড.সফিকুল আলম, এ্যাড.মারুফ আহম্মদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইয়ারুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ১৭ মার্চ প্রধান বিচারপতি মেহেরপুর সফর উপলক্ষে তাঁর সম্মানে ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আদালত বর্জন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন