সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুলতান মাহমুদ দীপনের প্রার্থিতা বহাল

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৯ ইং
সুলতান মাহমুদ দীপনের প্রার্থিতা বহাল
চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাছাই প্রক্রিয়ায় বাদ পড়ে আপিলে প্রার্থিতা ফিরে ফিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ (দীপন)। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের নেতৃত্বাধীন আপিল বোর্ডে শুনানি শেষে তার প্রার্থিতা বহাল ঘোষণা করা হয়। এরআগে গত ২৮ ফ্রেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ দীপনের মনোনয়নের সঙ্গে জমা দেয়া ২৫০ জনের ভোটার সমর্থন তালিকায় একজনের স্বাক্ষর নিয়ে অস্পষ্টতা পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে জেলা প্রশাসকের মাধ্যমে আপিল করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ দীপন। আপিল বোর্ডে পুনঃরায় যাচাই বাছাই শেষে নির্বাচনে প্রার্থী হতে তার আর কোন বাঁধা নেই বলে নিশ্চিত করা হয়।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন