সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৯ ইং
ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক থেকে ইয়াবাসহ হাসেম মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে হাসেম মন্ডলকে আটক করা হয়। সে শহরের পবহাটি এলাকার সোবহান মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারে কেপি বসু সড়ক মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান তিনি। এসময় ১০ পিচ ইয়াবাসহ হাসেম মন্ডলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন