প্রার্থীদের প্রতীক বরাদ্দ ॥ প্রচার-প্রচারণা শুরু
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০১৯
ইং
দর্শনায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল:
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার প্রতীক পাওয়ার পর মিছিল ও সভা সমাবেশ করে প্রার্থীরা। ডিজিটাল ব্যানার ও ফেস্টুন পছন্দের প্রতীক সম্বলিত ব্যাচ লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বিভাগে ১৩ পদের বিপরীতে ২৭ প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা। এদের মধ্যে ডিস্ট্রিলারী চুলাই কারখানা বিভাগে বাবর আলী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তার বিপক্ষে কোন প্রার্থী না থাকায় ভোটের আগেই তিনি নির্বাচিত হয়েছেন। ফলে ২৬ জন প্রার্থী ১২টি পদের বিপরীতে নির্বাচন করবেন বলে নির্বাচন কমিশন জানান। গতকাল সোমবার মনোনয়ন সংগ্রহ, বাছাই, জমা ও প্রতীক বরাদ্দের ক্ষেত্রে মনোনয়ন দাখিলকারী সকল প্রার্থীই ভোটে অংশ নিতে পাবেন। কারো প্রার্থীতা বাতিল হয়নি বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- সভাপতি পদে ফিরোজ আহম্মেদ সবুজ (ছাতা) ও তৈয়ব আলী (বাইসাইকেল) এবং সহসভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন- মোস্তাফিজুর রহমান (কলস), ফারুক হোসেন (তালাচাবি) ও রেজাউল হক (কাপপ্রিস) মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করবেন। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন- মনিরুল ইসলাম প্রিন্স (মই) ও মাসুদুর রহমান (চাঁদতারা) মার্কা এবং সহসাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন- ইসমাইল হোসেন (হাঁস), একরামুল হক খলিল (আম), খবির উদ্দিন (মাছ) ও মামুন হোসেন খান (চেয়ার) মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করবেন। তবে এ ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবেন। এছাড়া ৭টি বিভাগে মধ্যে ১নং ওয়ার্ড প্রশাসন ও হিসাব বিভাগে সালাউদ্দিন (ডাব) ও সেলিম উদ্দিন (বালতি) মার্কা, ২নং ওর্য়াড চোলাই কারখানা বিভাগে বাবর আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ৩নং ওয়ার্ড পরিবহণ বিভাগে বাবুল আক্তার (ডাব), শরিফুল ইসলাম (টর্চ লাইট) মার্কা, ৪নং ওর্য়াড ইক্ষু বিভাগে ইয়ামিন হক (আখের আঁটি), মতিয়ার রহমান (ডাব) মার্কা, ৫নং ওর্য়াড ইক্ষু উন্নয়ন বিভাগেএ এস এম কবির (আখের আঁিট) ও সাইফুদ্দিন (ডাব) মার্কা, ৬নং ওর্য়াড উৎপাদন বিভাগে শ্রী গোবিন্দ কুমার হালদার (বালতি) ও মজিবর রহমান (ডাব) মার্কা এবং ৭নং ওর্য়াড প্রকৌশল বিভাগে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২জন নির্বাচিত হবেন। এরা হলেন- আমিনুল ইসলাম (হাঁতুড়ি), আকরাম আলী (কাঠাঁল), ইদ্রিস আলী (ডাব) ও মোস্তাফিজুর রহমান (বেলচা) মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে। আগামী ৯ মার্চ নির্বাচনকে সামনে রেখে প্রতিক প্রাপ্তির পর ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে এবারের কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনে দুইটি প্যানেল বেশ শক্ত অবস্থানে রয়েছে।
কমেন্ট বক্স