সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোনা সভাপতি ও মতিয়ার সম্পাদক

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০১৯ ইং
সোনা সভাপতি ও মতিয়ার সম্পাদক
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আহসান হাবিব সোনা এবং সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আহসান হাবিব সোনা পেয়েছেন ১৮২০ ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ৭০১ ভোট। সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান পেয়েছেন ১৩৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ১০৯১ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-কার্যকরী সভাপতি সৈয়দ সোহেল (১০৬৮ ভোট), সহসভাপতি পদে শাহিন আলী (৮৯৬ ভোট), যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম (১২৮২ ভোট), সহসাধারণ সম্পাদক পদে এরশাদ আলী (১২৪৮ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন (১১৪৬ ভোট), সহসাংগঠনিক সম্পাদক পদে বকুল হোসেন (১০৮২ ভোট), শ্রমিক কল্যাণ সম্পাদক পদে শেরেগুল ইসলাম (১০৯৯ ভোট), কোষাধাক্ষ পদে মনিরুল ইসলাম (৯১৮ ভোট), প্রচার সম্পাদক পদে সেন্টু সেখ (৮৪১ ভোট), লাইন সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি (৯৯১ ভোট), কার্যকরি সদস্য পদে রফিকুল ইসলাম (৭৫৩ ভোট), আনারুল ইসলাম (৬৮৭ ভোট), ও রমজান আলী (৬৪৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. খন্দকার একরামুল হক হীরা গতকাল রবিবার ভোর চারটার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.কামরল হাসান উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোটাররা বিকেল ৪টা পর্যন্ত ভোট দেন। ৩ হাজার ৫২৪ ভোটের মধ্যে ২ হাজার ৫৮০টি ভোট পোল হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।


কমেন্ট বক্স