আলমডাঙ্গায় সন্ধ্যরাতে টাকা ছিনতাই!
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
কুষ্টিয়ার মিরপুরের মালিহাদ থেকে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গার ওসমানপুর উত্তরপাড়ার এক ব্যক্তির টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যরাতে মালিহাদ ইটভাটার নিকট এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর উত্তরপাড়ার ছেলে মৃত শহর আলীর ছেলে আবুল কালাম ব্যবসার টাকা আদায়ের জন্য বিকেলে দাস নামের তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে মিরপুর উপজেলার মালিহাদ গ্রামে যান। টাকা আদায় করে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে মালিহাদ ইটভাটার নিকট পৌছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তার বন্ধুকে মারপিট করে তার কাছে থাকা টাকা নেওয়ার চেষ্টা করে। টাকা না দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে কাছে থাকা ১ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হলে সেখান থেকে হারদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমেন্ট বক্স