সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ডিগ্রি কলেজে বিএসএস কোর্সের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৯ ইং
উথলী ডিগ্রি কলেজে বিএসএস কোর্সের উদ্বোধন
আহম্মাদ সগীর: উথলী ডিগ্রী কলেজের ২০১৮/১৯ শিক্ষা বর্ষে ডিগ্রী বিএসএস কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় কলেজ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৃহত্তর উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, সদস্য হাজি রবিউল ইসলাম, রেনুজা খাতুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদ উদ্দীন, রায়হান আলী, সাকিল আহম্মদ, নাইমা ইসলাম, কামরুননাহার, জিল্লুর রহমান, সাইমুল হক, সাংবাদিক আহম্মাদ সগীর, মনিরুল ইসলাম, হাসান নিলয়, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম। উদ্বোধনী দিন বিএসএস কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাঠদান করেন জিল্লুর রহমান।


কমেন্ট বক্স