সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর বসত ঘরে আগুন!

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৯ ইং
জীবননগর বসত ঘরে আগুন!
জীবননগর অফিস: জীবননগরে বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নতুন লক্ষীপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে কুদ্দুস আলীর ছেলের বসত ঘরে এ আগুন লাগে। ঘটনাস্থানে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে জীবননগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। জীবননগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন বলেন, নতুন লক্ষীপুর গ্রামে কুদ্দুসের বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে আমরা ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে তার ঘরে আগুন লেগেছে। তবে তেমন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।


কমেন্ট বক্স