সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাড়ে ৫ লাখ মূল্যের ৮টি গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৯ ইং
সাড়ে ৫ লাখ মূল্যের ৮টি গরু উদ্ধার
মেহেরপুর বুড়িপোতা সীমান্তে বিজিবি’র অভিযান সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাত আনুমানিক ৪টার দিকে এ গরু উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলা উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্তে মেইন পিলার ১১৭/৬-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠ থেকে ৮টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। উক্ত চোরাচালানের সাথে জড়িত সন্দেহে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের ধুলুর ছেলে রফিকুল ইসলাম (৪০), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মিনা (৪০), নজরুল ইসলামের ছেলে সেলিম (৩৫), নঈম উদ্দিন শেখের ছেলে সিরাজুল ইসলাম (৪০), সাত্তার আলীর ছেলে খুশিরুল ইসলাম (৪০) ও মোক্তার আলীর ছেলে আব্দুল জব্বারকে (৪৫) পলাতক আসামী করে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গরু কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স