সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ও ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০১৯ ইং
মেহেরপুর ও ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনার মধ্যে দিয়ে সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর ও ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার নিহত পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। মেহেরপুর: ‘আমরা মনে করি বাংলাদেশ পুলিশে যে সমস্ত অকুতোভয় সদস্য রয়েছে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা অকাতরে জীবন দিয়েছে তাদের স্মরণে আজকের পুলিশ মেমোরিয়াল ডে পালন করা। আমি বিশ্বাস করি পুলিশ জনগনের সেবক হিসেবে তাদের দায়িত্ব পালন করবে। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) গতকাল শুক্রবার সকালে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি শাহ্ দারা খান, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ প্রমুখ। পরে মেহেরপুরের বিভিন্ন এলাকার মরহুম পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয় এবং ৫টি পরিবারের সদস্যকে পুরস্কৃত করা হয়। এদিকে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সকালে একটি র‌্যালি বের করা হয়। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এর পরে পুলিশ লাইন মাঠে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জেলা পুলিশের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন। এ ছাড়াও মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর থানা, ডিবি, ডিএসবি, সিআইডি, কোর্ট পুলিশ, ট্যুরিষ্ট পুলিশের পক্ষে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি শাহ্ দারা খান, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, কোর্ট ইনন্সপেক্টর কাজী শাহিনুর রহমান, ডিবি’র ওসি ওবায়দুর রহমান, ডিআইও-১ ফারুক হোসেন প্রমূখ র‌্যালি ও পুস্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: `` কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঝিনাইদহে পুলিশ মোমোরিয়াল ডে পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত তোরণে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুনসহ পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন সময় ঝিনাইদহ জেলায় দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার।


কমেন্ট বক্স