সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশটা আমাদের দখলে নেবো : ড. কামাল

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০১৯ ইং
দেশটা আমাদের দখলে নেবো : ড. কামাল
সমীকরণ প্রতিবেদন: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এদেশটা আমাদের সকলের। এটা আমাদের দখলে নেবো, গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে নেবো। সংবিধানের মধ্যে স্থাপন করবো। ইনশাল্লাহ যে ঐক্যের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছিলো সেই ঐক্যের ভিত্তিতে আমরা দেশ শাসন করবো। জনগনের মালিকানা অবশ্যই আসবে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, যখন আমি দেখি, মানুষ কিছুটা অসহায় বোধ করছে। কেনো বোধ করছে? সরকার তাদেরকে মালিক হিসেবে যেটা শ্রদ্ধা করার কথা, তাদের জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা-এটা করছে না। জনগন যেটা বলছে তার উল্টোটা তারা করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিলো জনগনের দাবি। ২৯ তারিখ(ডিসেম্বর) রাতে কী হলো? সেটা কী অবাধ ছিলো? নিরপেক্ষ ছিলো? নির্বাচন ছিলো? কী ছিলো সেটা? আমি তো খুঁজেই পাচ্ছি যে কী হলো সেদিন? পরের দিন বলা হলো যে, এবার ধন্যবাদ ধন্যবাদ আমরা তো পাঁচ বছর হয়ে গেলো, আরো পাঁচ বছর থাকবো। আমি বলি যে, ভুল কথা বলে, অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশ পরিচালনা করা খুবই কঠিন। এটা উচিত না, এটা করা যায় না। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, আমরা বহু মতে বিভক্ত হতে পারি। কিন্তু মৌলিক বিষয়ে আমি দাবি করি যে- এব্যাপারে আমরা ঐক্যমতে আছি। জনগন বাংলাদেশের ক্ষমতার মালিক- এটা নিয়ে কোনো বির্তক আছে কী? নাই। এদেশের সৌন্দর্য হলো এটাই- ১৬ কোটি মানুষের মৌলিক বিষয় নিয়ে কোনো বির্তক নাই। ভুল কথা বলে অসত্যের ওপর ভর করে দেশ পরিচালনা করা যাবে না। তিনি বলেন, এখানে কেউ রাজতন্ত্র চায় না। জনগনের মধ্যে যাচাই করে দেখেন এখানে কাউকে রাজা-রানী ঘোষণা করতে চায়? যিনি নিজে রাজা-রানী হতে চান এটা তারা করতে পারেন কিন্তু তারা প্রকাশ্যে বলবেন না। কেনো বলবেন না কারণ জনগন এটা একদমই গ্রহনযোগ্য না। বাংলাদেশের একটা বৈশিষ্ট আছে- এখানে কোনোভাবে এদেশের জনগন রাজা-রানীকে মানার জাতি না।


কমেন্ট বক্স