চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদকব্যবসায়ী রিপন আটক
- আপলোড তারিখঃ
০২-০৩-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় চকপাড়া থেকে ৫০ গ্রাম গাঁজাসহ রিপন হোসেন (২৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে এলাকার নামাজ আলীর ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর দৌলৎদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকব্যবসায়ী রিপন হোসেনকে তার বাড়ির সামনে থেকে আটক করে দেহ তল্লাশী করলে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাসহ আজ শনিবার আদালতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স