সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। `উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র সমাধান` এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় তাসনীম নূর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মদ আল-আমিন। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত জেলা কমিটি ঘোষণা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স