সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় চালকসহ আহত-১

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৯ ইং
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় চালকসহ আহত-১
মেহেরপুর অফিস: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ভ্যান উল্টে খাদে, চালকসহ এক শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বামনপাড়া শশান ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মখলেসুর রহমানের ছেলে শাহী ও গৌরিনগর গ্রামের মৃত এলাহী হোসেনের ছেলে ভ্যান চালক কেরামত আলী। শাহী মেহেরপুর গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী স্কুলের ১ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, স্কুল ছুটির পর শাহী ভ্যানযোগে বাড়ি ফিরছিল। বামনপাড়ার শ্বশ্মান ঘাটের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং ভ্যান উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়ারা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


কমেন্ট বক্স