বৃহস্পতিবার ঢাকায় সাধারণ ছুটি
- আপলোড তারিখঃ
২৮-০২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে প্রধান সড়কে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তাই বৃহস্পতিবার প্রধান সড়কগুলোতে বাস চলাচল করবে। এছাড়া এ দিন ঢাকায় সাধারণ ছুটি থাকবে। গতকাল বুধবার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সিইসি কে এম নূরুল হুদা। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে সকল ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা আছে। তবে মেইন রোডে বাস চলবে। তিনি আরো বলেন, ঢাকা শহরে অনেক জরুরি বিষয় থাকে। কেউ এয়ারপোর্টে যাবেন, অ্যাম্বুলেন্স যাবেন, এক্সপোর্ট-ইমপোর্টের জিনিসগুলো যাবে- এরকম জিনিসগুলো বিবেচনা করে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে, যাতে এভাবে নিয়ন্ত্রিত হয়। ব্যাপকভাবে সব বন্ধ করে দেওয়া হয়নি। প্রাইভেটকার চলাচলের বিষয়ে সিইসি বলেন, পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে প্রাইভেটকার ব্যবহার করতে পারবে। তবে এই যান ব্যবহার করে অহেতুক ঘোরা ফেরা করা যাবে না। বৃহস্পতিবার ঢাকা শহর পুরোটাতেই ছুটি থাকবে বলে জানান সিইসি। তিনি বলেন, স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি জারি করেছে। আগামীকাল ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন হবে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
কমেন্ট বক্স