সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৯ ইং
স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে হত্যার পর শৈলেন কুমার (৫০) নামের এক ব্যবসায়ী গলাই ফাস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত স্ত্রীর নাম রেবা রাণী (৪০)। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্টান্ডের থানা পাড়ায়। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা একই এলাকার মোদাচ্ছের নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে থাকতেন। নিহত শৈলেন কুমার পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও ঝিনাইদহ পুলিশ সুপার হাসাসুজ্জামান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী। নিহত শৈলেন কুমারের বাড়ি যশোর সদর উপজেলার সাতমাইল ও রেবা রাণীর বাড়ি মাগুরা সদর উপজেলার নিত্যনন্দপুর গ্রামে বলে প্রাথীমকভাবে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত রেবা রাণীর তাদের বেড়রুমের বেডের উপর পড়ে আছে। পাশের জানালার সাথে গলাই ফাঁস দিয়ে ঝুলে রয়েছে তার স্বামী শৈলেন কুমার। স্থানীয়রা সূত্রে জানান গেছে, কয়েক বছর আগে নিহত শৈলেন কুমারের স্ত্রী ঘরের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর রেবা রাণীর সাথে বিয়ে হয়। এরপর কালীগঞ্জে এই ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। নিহতদের বাড়ির পাশেই বসবাস করে নিহত শৈলেনের ভাইরা ভাই উত্তম ঠাকুর। তবে কালীঘঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলছেন, স্ত্রীকে হত্যা করে তার স্বামী শৈলেন কুমার গলাই ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিক ভাবে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।


কমেন্ট বক্স