দামুড়হুদায় বিজিবির অভিযানে মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৬-০২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার কামারপাড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের নদীর পাড় থেকে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স