রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের সাতগাড়ি এলাকা থেকে ৪ জুয়াড়ীকে আটক করেছে। গতকাল সোমাবর রাত ১০টার দিকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- সাতগাড়ি এলাকার হৃদয় শিকদার (২৪), আসাদুজ্জামান আসাদ (২৩), সাহেব আলী (২৫) ও আবুল কালাম (২৮)। ডিবি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, পৌর শহরের সাতগাড়ি মোড়ে জনৈক হুমায়ুনের দোকানের পিছনে জুয়া খেলা করছে একদল যুবক। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাতগাড়ি এলাকার আলতাপ শিকদারের ছেলে হৃদয় শিকদার, আবু সাঈদের ছেলে আসাদুজ্জামান আসাদ, মনছের আলীর ছেলে সাহেব আলী ও শুকুর আলীর ছেলে আবুল কালামকে আটক করেন। এ সময় এ সকল আসামীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জমসহ ১ হাজার ৭০ টাকা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ এ সকল আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।


কমেন্ট বক্স