২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
- আপলোড তারিখঃ
২৫-০২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ বিদেশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ; যার সংখ্যা ৩৩৯ জন বিদেশি ব্যক্তি/ সংগঠন রয়েছে। এরমধ্যে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপীয়সহ ভারতের ২২৭ জন রয়েছেন। এছাড়া ভারতসহ ২১ টি দেশের মোট ৩২৯ জন বিদেশি ব্যক্তি এবং ১০টি সংগঠনকে সম্মাননা জানানো হয়েছে। এছাড়া মুক্তিযুুদ্ধে যেসকল বিদেশি নাগরিক অবদান রেখেছিল পর্যায়ক্রমে এমন ১ হাজার ৭০০ জনকে স্বীকৃতিসহ সন্মাননা স্মারক প্রদান করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গতকাল রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমপি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। আ ক ম মোজাম্মেল হক জানান, মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০১১ সালে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ স্বাধীনতা সন্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ৫ম পর্যায়ে ২০১৩ সালের ৪ মার্চ মুক্তিযুদ্ধ সন্মাননা প্রদান করা হয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে ও ২০১৫ সালের ৭ জুন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে এ সম্মাননা দেয়া হয়েছে। সন্মাননা প্রদানকারীদের মধ্যে শীর্ষে ভারতের ২১৭ জন ব্যক্তি এবং ১০টি প্রতিষ্ঠান, এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের ২৬ জন, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ১৭জন ব্যক্তি, যাদের সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদান রাখার বিদেশী নাগরিককে যে সম্মাননা প্রদান করা হয়েছে তার জন্য কারো কাছ থেকে কোন আবেদন চাওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়, মুক্যিাুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে বিদেশী এসব বন্ধুদের ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়।
কমেন্ট বক্স