রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০১৯ ইং
আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
দামুড়হুদায় নৌকার প্রার্থী ঝন্টু বিশাল বহরে নিজ এলাকায় ফিরলেন প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিরাজুল আলম ঝন্টু ঢাকা থেকে নিজ এলাকায় ফিরেছেন। গতকাল রাতে তিনি ঢাকা থেকে সড়ক পথে চুয়াডাঙ্গায় পৌছালে দলীয় নেতাকর্মিরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে শতাধিক গাড়ীর বিশাল বহর নিয়ে তিনি নিজ এলাকা দামুড়হুদায় ফেরেন। এদিকে, চেয়ারম্যান পদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল কুদ্দুস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি গতকাল রোববার বেলা ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপুর গ্রামের গোরাচাঁদ মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক রাজ এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল আলম রান্টু গতকাল দুপুরে নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে চেয়ারম্যান পদে দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু, অ্যাড. আবু তালেব ও দর্শনা দক্ষিন চাঁদপুরের মৃত শামসুল হকের ছেলে জাতীয় পার্টি (এরশাদ) এহসানুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল রোববার পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দামুড়হুদা সদর ইউপি সদস্য ফকিরপাড়ার বদর উদ্দীন বুদোর মেয়ে সাহিদা সুলতানা শামীমা, রওশন আকবর লাইলী ও সাহিদা খাতুন এই ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম। এ দিকে আওয়ামী লীগের মনোনিত দলীয় নৌকা প্রতীকের প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহন ২৪ মার্চ।


কমেন্ট বক্স