স্কাউটস আইন মেনে চললে দেশকে এগিয়ে নেয়া সম্ভব
- আপলোড তারিখঃ
২৫-০২-২০১৯
ইং
আলমডাঙ্গায় কাব স্কাউটস বিষয়ক ওরিয়েন্টশন কোর্সের সমাপনীতে জেলা প্রশাসক
আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ স্কাউটস, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে খুলনা অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে আলমডাঙ্গায় কাব বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শেষ হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কাব স্কাউটস মানে যথেষ্ট চেষ্টা। স্কাউট মানে সদা প্রস্তুত থাকা। আর রোভার স্কাউট হচ্ছে সেবার দূত। স্কাউটের যে ৭টি আইন রয়েছে, সে আইন যদি আমরা যথাযথ ভাবে মেনে চলি তাহলে বাংলাদেশকে এগিয়ে নেয়া যাওয়া সম্ভব। তিনি বলেন, ‘আমরা বেশির ভাগ মিথ্যা বলি। কথা ও কাজে কোন মিল নাই। যা বলি তা করি না। আর যা করি তা বলিনা তা বিশ^াস করিনা। চিন্তা কথা ও কাজে নির্মল থাকলে তাহলে সকল কাজে স্বচ্ছতা থাকবে। পৃথিবীতে সব চেয়ে বড় প্রতারনা হচ্ছে নিজের সাথে নিজের প্রতারনা। নিজের সাথে নির্জে প্রতারনা আত্মক্ষরণ হয়। আপনি কাউকে কিছু বলতে পারবেন না। নিজে নিজে কস্ট পাবেন। তাই আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে স্কাউটের এই ৭টি আইন কোন না কোন ভাবে মেনে চলতে পারেন, তাহলে আরো এক ধাপ এগিয়ে যাবো।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) লিডার ট্রেইনার আক্তারুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সম্পাদক আব্দুল হান্নান, উপসহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন। আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষন ও প্রোগ্রাম) লিডার ট্রেইনার মনোয়ার আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উডব্যাজার কাব লিডার বেলাল হোসেন, উপজেলা কাব লিডার রহমত উল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ। কোর্স শেষে ৪১ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
কমেন্ট বক্স