রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চকবাজার ট্রাজেডি :জাতিসংঘ মহাসচিবের শোক

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৯ ইং
চকবাজার ট্রাজেডি :জাতিসংঘ মহাসচিবের শোক
সমীকরণ প্রতিবেদন: চকবাজারের অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল শনিবার জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকা-ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব।


কমেন্ট বক্স