রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় তিতুদহ ইউপি চেয়ারম্যান গুরুত্বর আহত

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৯ ইং
সড়ক দুর্ঘটনায় তিতুদহ ইউপি চেয়ারম্যান গুরুত্বর আহত
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গড়াইটুপি গ্রামের আকতার হোসেন শনিবার দুপুরের দিকে একই উপজেলার সরোজগঞ্জ থেকে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি খেজুরতলা ঈদগাহ সংলগ্ন রাস্তায় পৌঁছালে হঠাৎ মাথার ভিতর চক্কর দিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে তার বাম হাতের তিনটি হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে একটি ক্লিনিকে ভর্তি করে।


কমেন্ট বক্স