মেহেরপুরে ফেন্সিডিলসহ মহিলা আটক
- আপলোড তারিখঃ
২৪-০২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিসিডিলসহ রেক্সোনা নামের এক মহিলাকে আটক করা হয়েছে। আটক রেক্সোনা মুজিবনগর উপজেলার ইউনুচ মোড়লের মেয়ে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক সাহারা ইয়াসমিনের নেতৃত্বে একটি দল শহরের ভৈরব জামে মসজিদের কাছে থেকে একটি ইজিবাইক তল্লাশি চালায়। সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রেক্সোনাকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স