রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধদের দেখতে যাবেন আজ

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৯ ইং
প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধদের দেখতে যাবেন আজ
সমীকরণ প্রতিবেদন: চকবাজারের ভয়াবহ অগ্নিকা-ে আহতদের চিকিৎসার খোঁজ নিতে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন। আহতদের মধ্যে নয়জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ছাড়া আহত আরও নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এর আগে আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।


কমেন্ট বক্স