সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ২৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৯ ইং
দামুড়হুদায় ২৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: বর্ডার গার্ড বাংলাদেশ, চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র দামুড়হুদার সুলতানপুর বিওপি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামের একটি আম বাগান থেকে ২৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। পরে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

সমাজ আলোকিত করতে ধর্মীয় অনুশাসনের চর্চাও জরুরি