চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গুচ্ছগ্রামের সোহেল ফকিরকে আটক করেছে সদর থানা পুলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার জনৈক ব্যক্তির কলাবাগন থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে গতকালই আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবি পাড়ায় জনৈক ব্যক্তির কলাবাগানে একজন পালাতক সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই আহসানুর রহমান ও মুরাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গুচ্ছগ্রামের আব্দুল মালেক ফকিরের ছেলে সোহেল ফকিরকে আটক করেন। আটককৃত সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে ২০১৪ সালের ২৬ নভেম্বর ফরিদপুর জেলার মধুখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলাতে দুই বছরের সাজা হলে আত্মগোপনে চলে যায় সে। পরে সদর থানা পুলিশ সিএন্ডবি এলাকায় জনৈক ব্যক্তির কলাবাগানে আত্মগোপনে থাকা অবস্থায় গত সোমবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করে। গতকাল তাকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
কমেন্ট বক্স