রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চুরিকৃত গরুসহ চোর আটক

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৯ ইং
আলমডাঙ্গায় চুরিকৃত গরুসহ চোর আটক
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা দুর্লভপুর ফাঁড়ি পুলিশের অভিযানে প্রায় ২ মাস পূর্বে চুরি হওয়া গরু উপজেলার বাড়াদী ইউনিয়নের সাহেবপুর গ্রাম থেকে চোর জিকু আলীসহ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফাড়ি পুলিশ গরুটি উদ্ধার করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দিঘলডাঙ্গা গ্রামের কৃষক কলিম উদ্দীন (৩২) গত বছরের ২৯ ডিসেম্বর ৯০ হাজার টাকা দিয়ে গরু কেনে। জানুয়ারির ২ তারিখ রাতে গরুটি চুরি হয়ে যায়। এই ব্যাপারে দুর্লভপুর ফাঁড়ি পুলিশসহ স্থানীয়রা খোঁজাখুজি করলেও গরুটি না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে বাড়াদী ইউনিয়নের সাহেবপুর গ্রামে স্থানীয়রা জিকুর বাড়িতে গরুটি বাধা অবস্থায় দেখে ফাঁড়ি পুলিশকে খবর দিলে এসআই জামাল সঙ্গীয় ফোর্স জিকুকে আটক করে উদ্ধার করে ৯০ হাজার টাকার মূল্যের গরু। আজ জিকুকে সংশ্লিষ্ট চুরির মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স